রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশু নিহত – My Blog
ঢাকাSaturday , 15 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশু নিহত

admin
February 15, 2025 11:38 am
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লাগার ঘটনায় জিসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রূপগঞ্জের রূপসী থেকে নরসিংদীর সাহেপ্রতাব যাওয়ার পথে কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিএনজি ডেলিভারি নজেলের পাইপ লিকেজ থেকে প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন ধরে যায়।

আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা শিশু জিসানের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জিসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাইভেটকারের মধ্যে আগুনে পুড়ে নিহত শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।