চট্টগ্রামে সিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১৯ – My Blog
ঢাকাSaturday , 15 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১৯

admin
February 15, 2025 8:15 pm
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন : কোতোয়ালী থানার তরিকুল ইসলাম (২৯) ও সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার মো. আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার মো. শওকত হোসেন বাবুল (৩৫) ও মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার মো. ইমন (৩৪), পাঁচলাইশ থানার মো. আবু হানিফ (২৫) ও মো. শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯) ও মো. আলাউদ্দিন (৩২), বন্দর থানার মো. মুরাদ (৩৫), আকবরশাহ থানার রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু (৩৮) ও ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিএমপির উপপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো.ইমরান হোসেন।

তিনি জানান, অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।