বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১ – My Blog
ঢাকাTuesday , 18 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১

admin
February 18, 2025 2:18 pm
Link Copied!

ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিরিখাদে পড়ে গেলে এতে কমপক্ষে নিহত হয়েছেন ৩১ জন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

সোমবার বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে এক পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন।

পাহাড়ি পথটি আকা-বাঁকা জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাসের গতিও দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।