চট্টগ্রামে আওয়ামী লীগের আরও ২৫ নেতাকর্মী আটক – My Blog
ঢাকাFriday , 21 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আওয়ামী লীগের আরও ২৫ নেতাকর্মী আটক

admin
February 21, 2025 9:08 pm
Link Copied!

আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

‘বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক মো. ইমরান।

আটকরা হলেন- কোতোয়ালী থানার আমিনুর রহমান প্রকাশ সায়েম (৩৩), চকবাজার থানার মো. ইদ্রিস জীবন (৩৬), চান্দগাঁও থানার মো. ওসমান গনি (৫০), মো. কায়সার হামিদ (৩৬), পাঁচলাইশ থানার মো. শফিকুল আলম (৪০), খুলশী থানার মো. শিপন (৩৩), হালিশহর থানার জাফর আহম্মেদ (৬৫), বাকলিয়া থানার মো. আবুল হোসাইন (৬০) ও মো. সানি, ডবলমুরিং থানার মো. রাব্বি হোসেন প্রকাশ হৃদয় (২৫) ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানা (২৪), আকবর শাহ থানায় মো. তৌহিদুল ইসলাম (২৪), ইপিজেড থানার মো. আজগর আলী (৪৮), মো. আলমগীর (৩৭), মো. জলিল সরদার (৩৯) ও নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা থানায় মো. হালিম (৫৫), বায়েজিদ বোস্তামী থানার মো. আরিফুল ইসলাম রাবির (২৬), মো. খোরশেদ আলম (৪৪), মো. শাহজাহান (২৪) ও আব্দুল্লাহ প্রকাশ লোকমান (২৫), পাহাড়তলী থানার শেখ আব্দুল মান্নান (৫৯), মো. বেলাল হোসেন (৩৫) এবং কর্ণফুলী থানার মামুনুর রশিদ বাবু (৫৩)। উপ-পরিদর্শক মো. ইমরান বলেন, ‘আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসীবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।