অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে, আটক ১ – My Blog
ঢাকাMonday , 24 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে, আটক ১

admin
February 24, 2025 12:25 am
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হাতে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার নং-৪৪৩/২ এস এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় বাংলাদেশি নাগরিক শ্রী সুমন রায় (২৬)-কে আটক করে তেঁতুলিয়া কোম্পানি সদরের বিজিবি। আটক হওয়া সুমন রায় ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে।

একই দিন রাতে, ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে বিজিবির টহল দলকে সংবাদ দেন। পরে, অফিসার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

আটক হওয়া ব্যক্তিকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পাসপোর্ট ব্যতীত গত বছর ২০ নভেম্বর আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করার কথা স্বীকার করেন।

আটকের সময় তার কাছে ভারতীয় ৫১৬০ (পাঁচ হাজার একশত ষাট) রুপি এবং একটি মোবাইল ফোন (রিয়েলমি) সহ কয়েকটি ভারতীয় সীম পাওয়া যায়।

আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির জানান, বিজিবি গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।