টেকনাফে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারি আটক – My Blog
ঢাকাTuesday , 25 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারি আটক

admin
February 25, 2025 11:12 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : টেকনাফের শাহপরীর দ্বীপ আউটপোস্ট এবং কক্সবাজার র‍্যাব-১৫ (সিপিসি-১) এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি রাতে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহজনক ইঞ্জিন চালিত একটি কাঠের বোট তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি শফি (১৭), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) এবং মন্জুর আলম’কে(৩০) আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ সিয়াম উল হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, অপরদিকে মধ্যরাত ৩ টায় টেকনাফ সাবরাং খুরের মুখ এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাবের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশী করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে অর্ধ নিমজ্জিত একটি বস্তা হতে ২ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়।

বোটে অবস্থানরত মাদক কারবারিরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাঁতার কেটে তীরে উঠে পালিয়ে যায়। অভিযানে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।