চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ৩৪ – My Blog
ঢাকাWednesday , 26 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ৩৪

admin
February 26, 2025 3:54 pm
Link Copied!

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শুরু হওয়া এ অভিযানে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন : চান্দগাঁও থানার মো. শাহিন (২৭), মো. জব্বার (৫২) ও মো. আরমান উদ্দিন নিশাত (২০) রয়েছেন। আকবরশাহ থানার আসামিদের মধ্যে আছেন ওমর মিয়া (৫৪), জালাল হোসেন আরিফ (১৯) ও মো. পারভেজ (২৮)।

এছাড়া, পতেঙ্গা মডেল থানার ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন (৩৫) ও মো. বেলাল উদ্দিন রনি (৩০), সদরঘাট থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন (৩৮), হালিশহর থানার মো. জিয়াউল হক রাজু (৪৭) এবং ইপিজেড থানার মো. ফোরকান (৪২)। ডবলমুরিং মডেল থানায় আটক আসামিদের মধ্যে মো. শামিমুল করিম (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫), মো. সাহাব উদ্দিন (৩৯) ও আবু বক্কর সিদ্দিক ওরফে তারেক (২৩) রয়েছেন।

কোতোয়ালী, বাকলিয়া, পাহাড়তলী, চকবাজার, খুলশী, পাঁচলাইশ, কর্ণফুলী, বন্দর ও বায়েজিদ বোস্তামী থানার মোট ১৮ জন আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

সিএমপির বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।