চট্টগ্রামে ১৪৯৫ বোতল বিয়ার ক্যান ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৪ – My Blog
ঢাকাWednesday , 26 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৪৯৫ বোতল বিয়ার ক্যান ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৪

admin
February 26, 2025 4:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পতেঙ্গা ও সাতকানিয়া এলাকায় র‍্যাবের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১৪৯৫ বোতল বিয়ার ক্যান এবং ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারপূর্বক ৪ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার নেভাল একাডেমি এলাকা হতে পতেঙ্গা থানার দক্ষিন পতেঙ্গা গ্রামের আলী আজগরের ছেলে মোঃ আরফিল ইসলাম (২১) ও একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ আবু তালেব’কে (৪২) আটক করে র‍্যাব। পরে আটককৃত আসামিদের দেয়া তথ্যমতে তাঁদের হেফাজতে থাকা ১৫টি বস্তার ভিতর বিশেষ কৌশলে রক্ষিত ১৪৯৫ বোতল বিয়ান ক্যান জব্দ করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিন টেমশা এলাকায় একটি বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিন টেমশা এলাকায় একটি একতলা বিল্ডিং বাড়ীতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের সাতকানিয়া থানার চাদের পাড়া গ্রামের মৃত আলিমুল্লার মেয়ে নুর বাহার (৬২) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার উনচিপ্রাং গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে রোকিয়া বিবি’কে (২১) আটক করে।

পরে আটককৃত আসামিদের দেয়া তথ্যমতে বাড়ীর গোয়াল ঘরের বালির স্তুপ হতে কালো পলিথিনে মোড়ানো বিশেষ কৌশলে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।

বুধবার গ্রেফতারকৃত আসামিদের দু’জনকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা অপর দু’জনকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।