টেকনাফে অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী আটক – My Blog
ঢাকাFriday , 28 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী আটক

admin
February 28, 2025 10:49 am
Link Copied!

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ স্থলবন্দর এলাকায় একটি হাইস গাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক।

আটক ব্যক্তিরা হলেন – কুমিল্লার মো. আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫),  ইসমাইল (২৫) এবং টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর (২৩)।

লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের অভিযানিক দল গাড়িটিকে থামিয়ে তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে আটক করে।

তিনি বলেন, জব্দকৃত গাঁজা, গাড়ি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।