মীরসরাইয়ে যুবদল-ছাত্রদল নেতাকর্মীর ওপর হামলা, গ্রেপ্তার ২ – My Blog
ঢাকাSunday , 2 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে যুবদল-ছাত্রদল নেতাকর্মীর ওপর হামলা, গ্রেপ্তার ২

admin
March 2, 2025 1:09 pm
Link Copied!

মিরসরাইয়ে যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১ মার্চ) বিকেলে মামলা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামে হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকার যুবদলকর্মী রুবেল, খিলমুরারী এলাকার পারভেজ, আজমনগর গ্রামের লিটন দাশ, হিঙ্গুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক জামালপুর গ্রামের হৃদয়, মেহেদীনগর গ্রামের নাজিম, বারইয়ারহাট পৌরসভা এলাকার মাসুদ, ছাত্রদলকর্মী নয়ন, রাজু ও ফয়সালসহ ১৪ জন।

হামলার ঘটনায় খিলমুরারী এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ হামলার সাথে জড়িত এজাহারভুক্ত আসামি জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের মো. জামালের ছেলে সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. সেলিম (৫০) -কে আটক করেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘খিলমুরারী এলাকায় হামলার ঘটনায় আরিফ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা অভিযান চালিয়ে এজহারভুক্ত ৫নং আসামি জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের মো. জামালের ছেলে সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. সেলিম (৫০) -কে আটক করেছি। তাদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।