চট্টগ্রামের সীতাকুন্ডে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার; গ্রেফতার ১ – My Blog
ঢাকাTuesday , 4 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সীতাকুন্ডে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার; গ্রেফতার ১

admin
March 4, 2025 5:07 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকা হতে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ০১ জন মাদক কারবারি আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।

মঙ্গলবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি পিকআপযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা আনোয়ার হোসেন’কে (২৬) গ্রেফতার করে হেফাজতে নেয়। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। পরে গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা পিকআপটির ড্রাইভিং সিটের পাশের সিটে পা রাখার খালি জায়গায় ০১টি নীল প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।