বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে এএসপির গাড়ি খাদে – My Blog
ঢাকাThursday , 6 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে এএসপির গাড়ি খাদে

admin
March 6, 2025 10:13 pm
Link Copied!

বরগুনায় এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বহনকারী পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বরগুনা-পুরাকাটা সড়কের পুরাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ আজ দুপুরের দিকে বরগুনা থেকে আমতলীর উদ্দেশ্যে রওয়ানা হন।

এ সময় গাড়ির চালকসহ পুলিশের আরও এক সদস্য তার সঙ্গে ছিলেন। পরে বরগুনা-পুরাকাটা সড়কের পুরাকাটা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িটি খাদে পড়ার আগেই দ্রুত সময়ের মধ্যে সহকারী পুলিশ সুপারসহ অন্যরা বের হয়ে গেলে হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সহকারী পুলিশ সুপারকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সামান্য আহত বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।