ছাত্রীকে উত্যক্ত করায় শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড – My Blog
ঢাকাSunday , 9 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীকে উত্যক্ত করায় শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড

admin
March 9, 2025 1:31 am
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মন্নান চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই স্কুলছাত্রী কোচিং করতে যাওয়ার সময় মন্নান তার পিছু নেয়। একপর্যায়ে নির্জনতার সুযোগে সে স্কুলছাত্রীর গায়ে হাত দেয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ মন্নানকে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।