ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ – My Blog
ঢাকাMonday , 10 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
March 10, 2025 4:31 pm
Link Copied!

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণত শিক্ষার্থীরা। 

সোমবার ( ১০ মার্চ) দপুর ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।

এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করে। এছাড়া তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না। মানুষের শরীরের একটা অঙ্গ প্রতঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে এখানে এসেছি।

৮ বছরের শিশুকে ধর্ষণ কিংবা এর আগে তনু হত্যা নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে এসেছে এবং সেই জায়গা থেকে আমরা যখন প্রতিবাদ করেও করতে পারিনি, বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারিনি।

আমাদের এই বিক্ষোভ যতো আন্দোলন সব মানতে হবে। ধর্ষকদের হাত গুড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না। প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।