চট্টগ্রাম শাহ আমানতে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ মোয়াল্লেম আটক – My Blog
ঢাকাWednesday , 12 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম শাহ আমানতে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ মোয়াল্লেম আটক

admin
March 12, 2025 4:56 pm
Link Copied!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামে ওমরা হজের মোয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ ৬৯ হাজার টাকা মূল্যমানের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ওই মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর তাকে আটক করা হয়।

আটক মোয়াল্লেম শাহিন আল মামুন রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘জেদ্দা থেকে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন শাহিন আল মামুন নামে ওমরা হজের এক মোয়াল্লেম।’

তিনি বলেন, ‘বিষয়টি টের পেয়ে দ্রুত গিয়ে তাকে তল্লাশি শুরু করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)এর সদস্যরা।

এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন এ জনসংযোগ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।