সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ – My Blog
ঢাকাFriday , 14 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

admin
March 14, 2025 1:00 am
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অসুস্থ অবস্থায় নির্যাতিত স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, গত রোববার সকালে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হয় তার পরিবার। বুধবার সকালে এ বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে, এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। বুধবার রাতে ভুক্তভোগীকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই ওই হাসপাতালে তার খোঁজখবর নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, শিশুটি ভালো আছে। তার বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।