নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক আটক – My Blog
ঢাকাFriday , 14 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক আটক

admin
March 14, 2025 1:13 pm
Link Copied!

মাদারীপুরে নিজ ক্লিনিকের নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগের মামলায় শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক আপেল মাহমুদকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। আপেল মাহমুদ শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চাঁনমিয়া শিকদারের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত এক নার্সকে গত বছরের ২০ ডিসেম্বর ক্লিনিক থেকে কক্সবাজার নিয়ে যান মালিক আপেল মাহমুদ। সেখানে হোটেলে নিয়ে বিয়ের আশ্বাসে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে ক্লিনিকসহ বিভিন্ন জায়গায় নিয়েও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার। এরপর বিয়ের জন্য চাপ দিলে নানাভাবে টালবাহানা করে অভিযুক্ত আপেল মাহমুদ। বাধ্য হয়ে ন্যায় বিচারের আশায় আপেল মাহমুদকে একমাত্র আসামি করে মামলা নিতে আদালতে দ্বারস্থ হয় ওই নার্স। আদালতের নির্দেশে গত ৭ জানুয়ারি শিবচর থানায় ধর্ষণ মামলা নথিভুক্ত হয়। সেই মামলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ক্লিনিক মালিক আপেল মাহমুদকে আটক করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ক্লিনিকে কর্মরত নার্সের মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবচর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেনুকা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে আপেল মাহমুদকে আটক করেন। আপেলের বিরুদ্ধে আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।