কিশোরীকে গণধর্ষণের অভিযোগে, আটক ৪ – My Blog
ঢাকাWednesday , 19 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে গণধর্ষণের অভিযোগে, আটক ৪

admin
March 19, 2025 7:06 pm
Link Copied!

বান্দরবানের আলীকদমে অষ্টম কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দুপুরে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক আসামীরা হলেন – আলীকদম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মংচাপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০), আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। তারা সবাই আলীকদম সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দুপুর আড়াইটায় পার্শ্ববর্তী মাতামুহুরী নদী থেকে গোসল করে বাড়ি ফেরার পথে মো. করিম ও রাসেল নামে দুই যুবক প্রথমে ওই কিশোরীকে ইভটিজিং ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। সেখানে তাদের থেকে বাঁচতে দ্রুত পায়ে বাড়ির উদ্দেশে এগোতে থাকলে পুনরায় তারা কিশোরীটির গতিরোধ করে। এরপর মুখ চেপে ধরে জোরপূর্বক তামাক ক্ষেতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আবদুল মুমিন ও মো. ইকবাল তার মুখ চেপে ধরে এবং পালাক্রমে গণধর্ষণ করে অজ্ঞান অবস্থায় কিশোরীটিকে ওই অবস্থায় ফেলে চলে যায়। জ্ঞান ফেরার পর সে তার পরিবারের কাছে বিষয়টি বলে। পরে ভুক্তভোগী বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করলে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।