ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্তু আটক – My Blog
ঢাকাThursday , 20 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্তু আটক

admin
March 20, 2025 1:21 am
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তুকে আটক করেছে র‍্যাব। 

বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের কাউতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত এড. আশরাফ উদ্দিন মন্তু (৪২) জেলার সরাইল উপজেলার নতুন হাবলি (সাগর দিঘীরপাড়) এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে জেলা শহরের কাউতলী থেকে র‍্যাব মন্তুকে আটক করে এবং রাতের মধ্যে সরাইল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা (একটি বিচারাধীন এবং অন্যটি তদন্তাধীন) ও একটি বিস্ফোরক মামলার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।