চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার – My Blog
ঢাকাFriday , 21 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

admin
March 21, 2025 8:40 pm
Link Copied!

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তাররা বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন : আবেদুজ্জামান আমেরী (৪২), মো. শাহরাজ (২৪), মো. আলমগীর (৩০), মো. খাইরুল আলম (৩৭), মো. জুয়েল রানা (২৭), মো. আনোয়ার হোসেন (২২), সুকিমং চাকমা (৩০), মো. ফরহাদ (২৭), মো. মাহতাব মোল্লা (৩২), ইমরান হোসেন প্রকাশ এমরান (২৩), মো. মহি উদ্দিন (২৯), মো. শাকবিুল হাসান অনিক (২৩), মো. সাগর (২৮), সাইফুল ইসলাম (৩২), কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসাইন (৩০), মো. রিয়াজ (২৫), মো. আলাউদ্দিন (৫০), মো. ইসমাইল হোসেন (৩৬), জহিরুল ইসলাম (২৪), মো. মামুন (২০), মো. রাশেদ মিয়া (২৪), মো. মাসুম (২৯), মো. রাসেল হাওলাদার (২২), শওকত নুর (২৬), মো. আব্দুল মোতালেব (৪৮), মো. সাগর (২৪), মো. সিয়াম (২০), মনির আসলাম (২৩), মো. জাহাঙ্গীর (২৮), মো. শাকিল (২১), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুমন (২০), মেহেরাজ রহমান রাকিব (২৯) ও গোলাপী বেগম (৪৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।