রাজধানীর মোহাম্মদপুর-আদাবরে পুলিশের অভিযান, ছিনতাইকারীসহ গ্রেফতার ৭১ – My Blog
ঢাকাSunday , 23 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুর-আদাবরে পুলিশের অভিযান, ছিনতাইকারীসহ গ্রেফতার ৭১

admin
March 23, 2025 1:04 am
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে আটক করেছে থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার (২২ মার্চ) সকালে প্রায় চার ঘণ্টাব্যাপী মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোড এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৫১ জনকে আটক করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা গেছে, একই সময়ে আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।

IMG-20250322-WA0054

উভয় থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নিদের্শনায় তেজগাঁও ও মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জসহ উভয় থানার পুলিশ সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।