শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনির পর যুবক আটক – My Blog
ঢাকাSunday , 23 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনির পর যুবক আটক

admin
March 23, 2025 1:14 pm
Link Copied!

মোবাইলে নিজ স্ত্রীর সঙ্গে সহবাসের ভিডিও ধারণ করে ঘরে বসে ওই ভিডিও দেখছিল তরিকুল ইসলাম মিঠু দম্পতি। এসময় প্রতিবেশী ৬ বছরের শিশু লুকিয়ে তা দেখে ফেলে। এর পর শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করলে ওই দম্পতি তড়িঘড়ি করে ভিডিও বন্ধ করে দেন। পরে ওই শিশুকে নিজেদের রান্নাঘরে নিয়ে বিবস্ত্র করার চেষ্টাকালে শিশুটির নানি দেখে ফেলেন। তখন শিশুটিকে ফেলে পালিয়ে যায় তরিকুল ইসলাম মিঠু (৩৫)।

বৃহস্পতিবার (২০ মার্চ) যশোরের ভেকুটিয়া কোলোনি মোড়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক ছিল ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মিঠু (৩৫)।

রোববার (২৩ মার্চ) রাত সাড়ে বারোটার দিকে মিঠু তার বাড়ি ফিরলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মিঠুকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনলে আগে থেকে থানায় অবস্থান নেয়া ওই এলাকার লোকজন গণপিটুনি দেয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে নিজেই থানা হাজতে ঢোকার চেষ্টা করে মিঠু। হাজতের গেট তালাবদ্ধ থাকায় সেখানে দ্বিতীয় দফা গণপিটুনির শিকার হয় সে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিঠুকে হাজতে ঢোকায়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় শিশুটির নানি মিঠুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।