মিরসরাইয়ে বিএনপির তিন কমিটি ঘোষণার পর , বিক্ষোভ হামলা ভাঙচুর – My Blog
ঢাকাTuesday , 25 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিএনপির তিন কমিটি ঘোষণার পর , বিক্ষোভ হামলা ভাঙচুর

admin
March 25, 2025 12:18 am
Link Copied!

মিরসরাই উপজেলা ও পৌরসভা এবং বারইয়ারহাট পৌর শাখা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিভিন্ন স্থানে প্রতিবাদে বিক্ষোভ হামলা ভাঙচুর হয়েছে।

সোমবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, মিরসরাই পৌরসভায়,বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার,বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটে।

পৌর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন ৪ জন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটাছরায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ, যুবদল নেতা কামরুলসহ ৫ জন আহত হয়েছেন।

মিরসরাই পৌর কমিটির নবনির্বাচিত সদস্য সচিবের কার্যালয়ে হামলায় বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘হামলার বিষয়ে আমি জেনেছি। পুলিশের টিম ঘটনাস্থলে আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে সোমবার ( ২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই তিন ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার সব ওয়ার্ড ও ইউনিয়ন এবং পৌর কমিটি বাতিল করা হয়েছে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।