বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র জব্দ,আটক ৩ – My Blog
ঢাকাTuesday , 25 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র জব্দ,আটক ৩

admin
March 25, 2025 7:47 pm
Link Copied!

কুষ্টিয়ার খোকসায় এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।

গ্রেফতাররা হলেন- ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তাঁর ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি। তাঁদের বাড়ি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।