ফেনীতে তরমুজের গাড়ী হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব; গ্রেফতার ২ – My Blog
ঢাকাSaturday , 29 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে তরমুজের গাড়ী হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব; গ্রেফতার ২

admin
March 29, 2025 1:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফেনীর মহিপাল এলাকায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে তরমুজ ব্যবসার আড়ালে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ৭৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক দুইজন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার সদর থানার কালিরতবক এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ তাজেম খান (৩৯) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার শ্যামিরখিল এলাকার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম প্রকাশ সামিন (২০)।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি পিকআপযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী মডেল থানার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক তরমুজ ভর্তি পিকআপ গাড়ীকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা মোঃ তাজেম খান (৩৯) ও মাইনুল ইসলাম প্রকাশ সামিন (২০) নামের দু’জনকে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাঁদের হেফাজতে থাকা পিকআপটির পিছনে মালামাল রাখার স্থানে তরমুজের নিচে বিশেষ কৌশলে রাখা খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৭৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য শনিবার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।