অ্যাডাপ্টর, এয়ারপড, ও হাতঘড়ির চেইনের ভিতরে থাকা ৯১০ গ্রাম সোনা উদ্ধার – My Blog
ঢাকাMonday , 7 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অ্যাডাপ্টর, এয়ারপড, ও হাতঘড়ির চেইনের ভিতরে থাকা ৯১০ গ্রাম সোনা উদ্ধার

admin
April 7, 2025 10:52 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে সোমবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশী করে কোটি টাকার সোনা জব্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

আটক যাত্রীর নাম মোকসুদ আলম (৪২)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবদুল খালেকের ছেলে।

সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি আরো জানান, “ওই যাত্রী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজগুলো তল্লাশী করা হয়। লাগেজে মোবাইল অ্যাডাপ্টর এবং এয়ারপডের ভেতর হাতঘড়ির চেইনের মতো করে বিশেষ কৌশলে সোনাগুলো রাখা ছিল।

এছাড়াও লাগেজ থেকে সোনার চুড়ি আংটি, চেইনও পাওয়া যায়।”

জব্দ করা সোনার মোট ওজন ৯১০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি সাত লাখ ৬১ হাজার ৬৬০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।