বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি মোরশেদ আলম আটক – My Blog
ঢাকাWednesday , 9 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি মোরশেদ আলম আটক

admin
April 9, 2025 1:31 am
Link Copied!

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান,  আটকের পর মোরশেদ আলমকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে।

দেশের অন্যতম শীর্ষ শিল্পতি মোরশেদ আলম নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। তিনি বেসরকারি টেলিভিশন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান।

মোরশেদ আলম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।