রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে গ্রেফতার ১৩ – My Blog
ঢাকাFriday , 11 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে গ্রেফতার ১৩

admin
April 11, 2025 3:04 pm
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন এলাকা থেকে নারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ওবায়দুল (১৯), সিয়াম (১৯), মিঠু (১৯), হেলাল (২০), শাওন (২১), সাব্বির (২০), রিয়াজ (২৬), আল আমিন বাবু (৩৮), বসির (৩৮), শাহিন (২৫), মোহন (২৬), আব্দুস সালাম (৩৫) ও সুমন (৩৫)।

গ্রেফতারদের মধ্যে ডিএমপির মামলায় চারজন, দস্যুতা মামলায় দুজন, দ্রুত বিচার আইনে ছয়জন ও খুনের মামলায় এক আসামি রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।