মীরসরাইয়ের বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী – My Blog
ঢাকাSaturday , 12 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ের বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী

admin
April 12, 2025 7:19 pm
Link Copied!

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ এপ্রিল) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে মিরসরাই, রামগড় ও ছাগলনাইয়া উপজেলার সহস্রাধিক রোগী ফ্রি চিকিৎসা সেবা নিয়েছে।

এসময় বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ২০ জন ডাক্তার রোগী দেখেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে সকল ধরনের পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ৭ জন অপারেশন রোগীকেও ২৫ শতাংশ ছাড় দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বর্ষপূর্তি উপলক্ষ্যে হজ্ব যাত্রীদের জন্য চালু করা হয়েছে হজ্ব হেলথ চেক আপ প্যাকেজ। প্যাকেজের আওতায় মাসব্যাপী দেওয়া হচ্ছে ৫০ শতাংশ ছাড় এবং সিজার, ডেলিভারী ও বিভিন্ন অপারেশনেও ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা থেকে চিকিৎসা নিতে আসা রোগী বিবি ছলিমা বলেন, আমি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। কিন্তু শহরে গিয়ে ভালো মানের ডাক্তার দেখানোর অবস্থা নেই। তাই বিএম হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছি।

ওসমানপুর ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী খোরশেদ আলম বলেন, কয়েকদিন আগে মাইকে প্রচারে জানতে পারি বিএম হাসপাতালে বাত ব্যাথার ডাক্তার আসবে,তাই দেখাতে আসলাম। ডা. আব্দুল্লাহ আল জাহেদ খুবই সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন।

বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি রাহাত বলেন, আইসিইউ এ্যাম্বুলেন্স, এনআইসিইউ সুবিধা সম্বলিত উত্তর চট্টগ্রামের একমাত্র হাসপাতাল বিএম হাসপাতাল। হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ২০ জন চিকিৎসক প্রায় ১ হাজার ২০০ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন।

আমরা সিজার, বিভিন্ন জটিল রোগের অপারেশন ও হজ্ব যাত্রীদের ডাক্তারী পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় সকল প্রকার পরীক্ষায় দেওয়া হয়েছে ২৫ শতাংশ ছাড়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।