চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৮ – My Blog
ঢাকাSaturday , 12 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৮

admin
April 12, 2025 10:00 pm
Link Copied!

চট্টগ্রামের বিভিন্ন থানা (সিএমপি) এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেপ্তাররা চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এবং সহযোগী।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন : ইপিজেড থানার আসামি মেঘনাথ প্রদীপ (৪২), বন্দর থানার আসামি বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত আলম (৩৫), চান্দগাঁও থানার আসামি মো. সরোয়ার জাবেদ (৩৮), যীশু শীল (৩৯), মো. আরিফ উদ্দিন (৩৪), কোতোয়ালী থানার আসামি মো. সোহাগ (২৮), সদরঘাট থানার আসামি মো. মামুন (৩১), কর্ণফুলী থানার আসামি যুবলীগের সহ-সম্পাদক মো. সাইফুদ্দিন (৪২), ডবলমুরিং মডেল থানার আসামি মো. আব্দুল হান্নান (৩২), মো: ইব্রাহীম (২৮), মো. মোজাহের উদ্দিন (৫২), আকবরশাহ থানার আসামি ওয়াসী উদ্দিন মানিক (৩৮), অমিত নাথ (২৪), নিময় দেব নাথ (২৩), মো. আলী আকবর (২৩), পাঁচলাইশ মডেল থানার আসামি মো. মেহেদী হাসান (২৭), মো. ইমন (১৯), চকবাজার থানার আসামি মো. মাসুদুজ্জামান মাসুদ (৫২), আইনের সহিত সংঘাতে জড়িত শিশু (১৬), হালিশহর থানার আসামি মো. ইলিয়াছ খাঁন (৪৮), বাকলিয়া থানার আসামি রবিউল হাসান রাব্বি (২৮), হৃদয় (১৯), এস.এম দিদারুল আলম প্রকাশ দিদার আশরাফী (৫৬), আব্দুলনুর (৬৭), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. আবুল কাশেম (২৯), মো. জুয়েল (২৯), মো. ইসরাফিল (২৮), পতেঙ্গা মডেল থানার আসামি মো. ফারুক (৪০)।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১০ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা থেকে ১১ এপ্রিল (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।