মাটিরাঙ্গায় নববর্ষ বরণে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালী – My Blog
ঢাকাMonday , 14 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় নববর্ষ বরণে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালী

admin
April 14, 2025 2:39 pm
Link Copied!

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত ছিলেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি মাটিরাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। স্বৈরাচার চেয়েছিল আমাদের সেই পরিচয় মুছে দিতে, কিন্তু আমরা তা হতে দেইনি। আজকের পাহাড়ি-বাঙ্গালির এই মিলনমেলায় প্রমাণ হলো স্বৈরতন্ত্র টিকতে পারে না, যদি জনগণ এক থাকে। আমাদের বন্ধন কখনোই ছিন্ন হবে না।

বর্ষবরণ শোভাযাত্রায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী সজল, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক ফোরকান ইমামী, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, পৌর ছাত্রদল নেতা রানা, শাহিন, দিদার সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।