৬০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক – My Blog
ঢাকাTuesday , 15 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৬০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

admin
April 15, 2025 3:06 pm
Link Copied!

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে ৬০০ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৪টার দিকে দামুড়হুদা কুতুবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা পুরাতন বাস্তুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), দর্শনা দূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০), দর্শনা ঠাকুরপুর পশ্চিমপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ডালিম (৩৫)।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে দামুড়হুদা কুতুবপুর গ্রাম এলাকায় অভিযান চালানো হয়।

এসময় এ এলাকার হক সাহেবের বাড়ি থেকে ৬০০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।