চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার – My Blog
ঢাকাThursday , 17 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

admin
April 17, 2025 12:00 am
Link Copied!

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত বাসচালক মো. লোকমান ওরফে তারেক (২৬) ও হেলপার মো. হানিফকে (৩৬) আটক করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) দিনভর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক মো. লোকমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. শামসুল ইসলামের ছেলে এবং মো. হানিফ লোহাগাড়া উপজেলার মাতবরের বাড়ির হাফেজ আহম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৪ বছর। মঙ্গলবার কক্সবাজার থেকে বাসযোগে তিনি নগরের এক আত্মীয় বাসায় যাচ্ছিলেন। এদিন সন্ধ্যায় গাড়িটি চট্টগ্রাম পৌঁছায়। কিন্তু গাড়ি থেকে সব যাত্রীরা নেমে গেলেও চালক, সুপারভাইজার ও হেলপার পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে নামতে দেয়নি। এদিন সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল কালুরঘাটগামী রাস্তার ওপর বাসে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে।

চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বুধবার ভোরে অভিযুক্তরা ভুক্তভোগীকে কাপ্তাই রাস্তার মাথায় নামিয়ে দেয়। টহল পুলিশের একটি গাড়ি তাকে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে করলে সে ঘটনা খুলে বলে।

এরপর বুধবার সারাদিন অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযুক্ত সুপারভাইজার মোবারক পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।