লালমনিরহাট সীমান্তে গুলিবর্ষণে বাংলাদেশি আহত, এক ভারতীয়কে আটক – My Blog
ঢাকাThursday , 17 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সীমান্তে গুলিবর্ষণে বাংলাদেশি আহত, এক ভারতীয়কে আটক

admin
April 17, 2025 11:29 am
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুল আলম নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে চোখে গুলিবর্ষণ করে আহত করেছে। এ ঘটনার পর উত্তেজিত সীমান্তবাসী এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল আলম (২৪) ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। গ্রেপ্তার ভারতীয় ব্যক্তির নাম উকিল বর্মন (৬০), তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কাজির দীঘি এলাকার চন্দ্রাকান্ত বর্মনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যায়।

এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ-এর টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই টহল দল বাংলাদেশে প্রবেশ করে হাসিবুলকে গ্রেপ্তার করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

এ সময় তাকে ভারতীয় বিএসএফ-এর গাড়িতে তোলার সময় চোখে গুলি করে তারা। পরে হাসিবুলকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ বলে সীমান্তের একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো কথা বলতে রাজি হয়নি।

তবে নাম না প্রকাশের শর্তে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন যে হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।