মিরসরাইয়ে ১০ লাখ চিংড়ি পোনা ও বেহুন্দি জাল জব্দ – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ১০ লাখ চিংড়ি পোনা ও বেহুন্দি জাল জব্দ

admin
April 18, 2025 12:56 am
Link Copied!

সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মীরসরাই উপজেলার বঙ্গোপসাগরের অভিযানে ১০ লাখ চিংড়ি পোনা জব্দ করে সাগরে অবমুক্ত করা হয়েছে।

এসময় অভিযানে ৪টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বঙ্গোপসাগরের বামনসুন্দর মাছ ঘাট এলাকা থেকে ডোমখালী মাছ ঘাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মীরসরাই টিম।

মীরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ১৫ এপ্রিল হতে ১১ জুন-২০২৫ পর্যন্ত ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বামনসুন্দর মাছ ঘাট এলাকা থেকে ডোমখালী মাছ ঘাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ টি অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও আনুমানিক ১০ লাখ চিংড়ি পোনা (পিএল) জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির পিএল তাৎক্ষণিকভাবে সাগরে অবমুক্ত করা হয়। নিয়মিত এ অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।