বাসে যাত্রীবেশে বসে থাকা তিন ছিনতাইকারী গ্রেপ্তার – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাসে যাত্রীবেশে বসে থাকা তিন ছিনতাইকারী গ্রেপ্তার

admin
April 18, 2025 2:13 am
Link Copied!

সাভারে চলন্ত বাসে ছুরি দিয়ে জিম্মি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহন থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহের পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসায়। সেসময় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তখন যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির, তিন মাসে চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার মডেল থানা পুলিশ তল্লাশি চৌকি বসায়। বৃহস্পতিবার তল্লাশি চালানোর সময় মৌমিতা পরিবহন থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত আটককৃতরা ব্যাংক টাউন পার হলেই চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটাতো। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।