টাঙ্গাইলের ধর্ষণ মামলার আসামি ফেনী থেকে আটক – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের ধর্ষণ মামলার আসামি ফেনী থেকে আটক

admin
April 18, 2025 5:53 pm
Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিশু ধর্ষণ মামলার এক আসামিকে ফেনীর লালপোল থেকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছে ফেনীস্থ র‍্যাব-৭।

আটক ব্যক্তির নাম মো. মোজাম্মেল হোসেন (৩২)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন দেলহাজ মিস্ত্রির ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহস্থ র‍্যাব: ১৪ এবং ফেনীস্থ র‍্যাব: ৭-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

ফেনীস্থ র‍্যাব-৭ জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় গত ৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় এজহারভুক্ত আসামি হন মো. মোজাম্মেল হোসেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় ফেনীস্থ র‍্যাব-৭ ও  ময়মনসিংহস্থ র‍্যাব- ১৪ যৌথ অভিযান চালায়। এ সময় তাকে ওই এলাকার একটি বাসা থেকে আটক করা হয়।

ফেনীস্থ র‍্যাব: ৭-এর কোম্পানি অধিনায়ক মো. সাদেকুল ইসলাম জানান, টাঙ্গাইলে ধর্ষণ মামলার আসামি মোজাম্মেলকে আটক করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।