চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার

admin
April 18, 2025 6:26 pm
Link Copied!

চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৮ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানার আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভেতর বিশেষভাবে লুকায়িত দুইটি বস্তা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৯ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত টহল জোরদার রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।