মাদরাসাতুদ দাওয়াহ গৌরীপুর ও মাসজিদে তাওহীদ এর শুভ উদ্বোধন – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসাতুদ দাওয়াহ গৌরীপুর ও মাসজিদে তাওহীদ এর শুভ উদ্বোধন

admin
April 18, 2025 9:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার জুমার সালাতের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মিরাকান্দা, বোকাইনগর গ্রামে সাব’আ সানাবিল ফাউন্ডেশন ও খাইরুল উম্মাহ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে নবনির্মিত “মাদরাসাতুদ দাওয়াহ গৌরীপুর ও ও মাসজিদুদ তাওহীদ এর শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বেলা সাড়ে ১২টা থেকে অত্র মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাইরুল উম্মাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মুফতি আনিসুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন জামিয়া ফয়জুর রহমান রহ. এর দাওয়াহ বিভাগের মুশরিফ মুফতি ওমর ফারুক সিরাজী, খাইরুল উম্মাহ ফাউন্ডেশন-এর ভাইস চেয়ারম্যান মুফতি সোহাইল বিন নূর, খাইরুল উম্মাহ ফাউন্ডেশন-এর সাংঘঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম উসমানী।

এসময় উপস্থিত ছিলেন- মাওলানা কামাল উদ্দিন ইউসুফ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, প্রফেসর হাবিবুর রহমান, দায়ী আবু সাঈদ, দায়ী মোবারক হোসেন, দায়ী শহিদুজ্জামান বিপ্লব, দায়ী কামরুল হাসান প্রমুখ। জুমার খুৎবা প্রদান করেন খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আনিসুর রহমান তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।