মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর : গ্রেফতার ২ – My Blog
ঢাকাSaturday , 19 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর : গ্রেফতার ২

admin
April 19, 2025 5:41 pm
Link Copied!

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রবাসী এক বাবাকে মারধর করে আহত করেছে উত্ত্যক্তকারীরা। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ এপ্রিল) নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তাদের এই কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন : নড়িয়া উপজেলার আকসা এলাকার আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২) ও কালু ঢালীর ছেলে জুয়েল ঢালী (২৫)।

থানা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভুক্তভোগী তার বান্ধবীদের সঙ্গে মাকে নিয়ে চলমান এসএসসি পরীক্ষার উদ্দেশে আকসা এলাকা থেকে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিল।

ফতেজঙ্গপুর এলাকায় পৌঁছালে বখাটে সিয়াম ও জুয়েল তাদের অটোগাড়ি থামাতে বললে গাড়ির চালক গাড়ি না থামালে তারা গাড়িতে ইট-পাটকেল ছুড়তে থাকে।

পরবর্তীতে ভুক্তভোগী মেয়ের বাবা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করলে বখাটেরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তখন খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির আইসি শিকদার হারুন অর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী মেয়ের বাবা বাদী হয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে শুক্রবার পুলিশ অভিযুক্ত সিয়াম (২২) ও জুয়েলকে (২৫) আটক করে। এরপর সিয়াম ও জুয়েলকে এক বছর কারাদণ্ড প্রদান করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে উল্লিখিত আসামিদের আটক করার পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।