নৌবাহিনীর সৈনিক পরিচয়ে প্রতারণা, দম্পতি গ্রেফতার – My Blog
ঢাকাSaturday , 19 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৌবাহিনীর সৈনিক পরিচয়ে প্রতারণা, দম্পতি গ্রেফতার

admin
April 19, 2025 8:30 pm
Link Copied!

কক্সবাজারের চকরিয়ার পুরোনো বাসস্ট্যান্ডের একটি বিপণি বিতানের সামনে থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাদের আটক করা হয়।

তারা নিজেদের নৌবাহিনীর সৈনিক পরিচয়ে প্রতারণা করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) বেলা একটার দিকে চকরিয়া থানায় সংবাদ সম্মেলন করে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মোহাম্মদ মিজান (৩৬) ও তার স্ত্রী মৌসুমী বেগম (২৭)।

সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, মোহাম্মদ মিজান নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে চকরিয়া পৌর শহরের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান থেকে ক্যামেরা ভাড়া নিতে যান।

পরবর্তী সময়ে তার কথাবার্তায় সন্দেহ হলে প্রতিষ্ঠানের মালিক চকরিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মিজান ও তার স্ত্রী মৌসুমীকে আটক করে।

প্রাথমিকভাবে তারা নৌবাহিনীর পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

রকিব উর রাজা আরও বলেন, গ্রেফতার মিজানের বিরুদ্ধে ঝিনাইদহ সদর, রাজবাড়ী সদর, মাদারীপুরের শিবচর, কুষ্টিয়া সদর, পাবনা সদর ও কিশোরগঞ্জের তাড়াইল থানায় প্রতারণার ছয়টি মামলা রয়েছে। মূলত মিজান ও তাঁর স্ত্রী মৌসুমী প্রতারক চক্রের সদস্য। নৌবাহিনীর সৈনিক পরিচয়ে ক্যামেরা ভাড়া নিয়ে আত্মসাৎ করার পরিকল্পনা ছিল এই দম্পতির।

সংবাদ সম্মেলনে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আটক নৌবাহিনীর পরিচয়দানকারী মোহাম্মদ মিজান ও তার স্ত্রী মৌসুমীর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছে।

আসামিদের বেলা দুইটার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।