চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১৮৫০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ১ – My Blog
ঢাকাSunday , 20 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১৮৫০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ১

admin
April 20, 2025 3:44 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার বিজয়নগর এলাকা হতে ১৮৫০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ১জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি হলেন: চট্টগ্রামের পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকার মোঃ জসীম উদ্দিন মিস্ত্রীর ছেলে মোঃ খোকন রানা (৩০)।

রবিবার দুপুরে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার বিজয়নগর এলাকায় একটি বাসায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার বিজয়নগর এলাকায় নাছিমা টাওয়ারের ৩য় তলায় ৩০২ নং রুম এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা আসামি মোঃ খোকন রানা’কে (৩০) গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে উক্ত রুমের ওয়্যারড্রপের ভিতর হতে বিশেষ কৌশলে রাখা ০৮টি পলিথিনের প্যাকেটে ১৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।