১১ কেজি গাঁজাসহ,আটক ২ – My Blog
ঢাকাWednesday , 23 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১১ কেজি গাঁজাসহ,আটক ২

admin
April 23, 2025 12:27 pm
Link Copied!

গোপালগঞ্জে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও গাঁজা পরিমাপের ডিজিটাল নিক্তিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) সদর উপজেলার বড় গোপীনাথপুর গ্রাম এবং নখড়ির চরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন : বড় গোপীনাথপুর গ্রামের কামরুল শরীফের স্ত্রী সোনিয়া বেগম (৩৬) এবং নখড়ির চর গ্রামের মৃত হালিম শেখের ছেলে মো. ওবায়দুল (৩৩)।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বড় গোপীনাথপুর গ্রামে মাদক ব্যবসায়ী কামরুল শরীফ ও সোনিয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে কামরুল শরীফ পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী সোনিয়া বেগমকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কামরুল শরীফের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে, একই দিন সকালে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নখড়ির চর গ্রামে অভিযান চালিয়ে ওবায়দুলকে এক কেজি গাঁজা, ১ লাখ ৫ হাজার টাকা ও গাঁজা পরিমাপের ডিজিটাল নিক্তিসহ আটক করা হয়।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।