মুগদা মেডিকেলে ২২ দালাল আটক – My Blog
ঢাকাThursday , 24 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুগদা মেডিকেলে ২২ দালাল আটক

admin
April 24, 2025 8:40 pm
Link Copied!

সেবা নিতে আসা লোকজনদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে জড়িত পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালের দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান বলেন, রোগীর ছদ্মবেশে মোট ২২ জন দালালকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজার কথা নিশ্চিত করে মতিঝিল বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করেন গ্রেপ্তারকৃত দালালেরা।

আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।