ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ রাউন্ড গুলিসহ,আটক ৩ – My Blog
ঢাকাFriday , 25 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ রাউন্ড গুলিসহ,আটক ৩

admin
April 25, 2025 11:19 pm
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- মো. পলাশ-(৩০), মো. হেলাল মিয়া-(৩৫) ও মো. কাউছার-(৪৫)। এদের মধ্যে কাউছারের বাড়ি আখাউড়ার মসজিদ পাড়ায় ও পলাশ এবং হেলালের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান  চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময়  তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি উদ্ধার  করা হয়।

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এই গুলি কুমিল্লা থেকে আনা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ঘটনার বিস্তারিত জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।