মিরসরাইয়ে মোটরসাইকেল বিক্রির কথা বলে ছিনতাই : আটক ৭ – My Blog
ঢাকাWednesday , 30 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে মোটরসাইকেল বিক্রির কথা বলে ছিনতাই : আটক ৭

admin
April 30, 2025 12:40 am
Link Copied!

মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার (২৯ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার আসামীরা হলেন : মো. ওয়াছি আলম প্রকাশ শান্ত (১৯)  মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম, (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং মো. হৃদয় (১৯)। তাদের সকলের বাড়ি মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরে এক নারীর লিখিত অভিযোগে তাদের আটক করা হয়। এই চক্রটি অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে থাকেন। আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বহিরাগত কেউ মোটরসাইকেল ক্রয়ের আগ্রহ দেখালে কৌশলে তাদের মিরসরাইয়ে নিয়ে আসেন।

মিরসরাইয়ে আসার পর গাড়ি দেখানোর নাম করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মারধর করে টাকা-পয়সা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মিরসরাই পৌর সদরের ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর পরস্পর যোগসাজশে সহায়তায় অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল ক্রয় করতে আসলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযুক্তরা।

এসময় ভুক্তভোগীকে মারধর করে এবং সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ৭ জনের নাম উল্লেখ করে মিরসরাই থানায় অভিযোগ দায়ের করলে তাদের আটক করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয়েছে।

মঙ্গলবার তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।