ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন : প্রেস সচিব – My Blog
ঢাকাTuesday , 6 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন : প্রেস সচিব

admin
May 6, 2025 6:28 pm
Link Copied!

  • পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদের সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

শফিকুল আলম আরও জানিয়েছেন, ঈদের ছুটি শুরুর আগে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুদিন অফিস খোলা থাকবে।

ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নয় দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার ছুটির সংখ্যা আরও বেড়ে হচ্ছে ১০ দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।