চট্টগ্রামে চোরাই গাড়ি বেচাকেনার সময় গাড়ি জব্দ : গ্রেপ্তার ৩ – My Blog
ঢাকাThursday , 8 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চোরাই গাড়ি বেচাকেনার সময় গাড়ি জব্দ : গ্রেপ্তার ৩

admin
May 8, 2025 10:32 pm
Link Copied!

চট্টগ্রামে চোরাই গাড়ি কেনাবেচা চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ মে) বিকেল সাড়ে তিনটার দিকে নগরের পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন : মো. শামীম (২৫), মো. রাসেল (৩০), কাজী নজরুল ইসলাম ফয়সাল (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সামনে গ্রামীন মাঠ সংলগ্ন নাসার্রির পাশে রাস্তার উপর চোরাই গাড়ি ক্রয় বিক্রয়কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। তবে তাদের আটক করতে সক্ষম হয় কোতয়ালি থানা পুলিশের চৌকস টিম। তাদের হেফাজতে থাকা ১টি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. আজাহারুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।