আ. লীগকে নিষিদ্ধ না করার পর্যন্ত কেউ যমুনার সামনে থেকে ওঠবে না : হাসনাত আবদুল্লাহ – My Blog
ঢাকাFriday , 9 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগকে নিষিদ্ধ না করার পর্যন্ত কেউ যমুনার সামনে থেকে ওঠবে না : হাসনাত আবদুল্লাহ

admin
May 9, 2025 2:07 am
Link Copied!

যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত যমুনার সামনে থেকে কেউ ওঠবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির মধ্যে হ্যান্ড মাইকে তিনি এই ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমরা আপনাকে সম্মান করি। যতক্ষণ না পর্যন্ত ঐ গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত কেউ এখান (যমুনার সামনে) থেকে উঠবে না।

তিনি বলেন, জুলাইয়ের পক্ষের সব শক্তি, আমরা এই জীবনটাকে বাংলাদেশের জন্য দিয়েছিলাম। আমাদের মধ্য মত পার্থক্য থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ভাবে এখানে থাকবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।