চান্দগাঁওয়ে ছিনতাই-চাঁদাবাজির মামলায় আটক ৪ – My Blog
ঢাকাSunday , 11 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চান্দগাঁওয়ে ছিনতাই-চাঁদাবাজির মামলায় আটক ৪

admin
May 11, 2025 11:02 pm
Link Copied!

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ ছিনতাই ও চাঁদাবাজের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (১১ মে) বিকেলে থানার পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন : সাদ্দাম হোসেন (২৮), সুমন দাশ (৩৯), তৌহিদুল ইসলাম (২৩) এবং মো. রাকিবুল ইসলাম জয় (২৬)।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম, সুমন ও তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা সবাই ছিনতাইকারী চক্রের সদস্য-দাবি পুলিশের। আরেক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একইদিন সকাল ১১টার দিকে থানার রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।